মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
জাগো বুলেটিন
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

ময়মনসিংহে ট্রেনের ধাক্কায় নিহত ২

জাগো বুলেটিন ডেস্ক

ময়মনসিংহে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দুজন রিকশাযাত্রী মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছে এক শিশু। মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে নগরীর বিদ্যাময়ী রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশন মাস্টার নাজমুল হক খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পথে বিদ্যাময়ী রেলক্রসিং রেললাইনে উঠে পড়া রিকশাটিকে ট্রেন ধাক্কা দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।