রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

পঞ্চগড়ে নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু

জাগো বুলেটিন ID: EP-37417

পঞ্চগড়ে নদীর পানিতে গোসল করতে নেমে ডুবে মোছা.আলমি (১২) ও ইশরাত জাহান সিফাত (৯) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে সদর উপজেলার অমরখানা এলাকার চাওয়াই নদীতে ঘটনাটি ঘটে।

নিহত আলমি চৈতন্য পাড়া এলাকার আব্দুল আজিজের মেয়ে এবং ইশরাত জাহান একই গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। নিহত দুজন সম্পর্কে ফুপু ভাতিজি।

পুলিশ জানায়, ইশরাতের মাসহ কয়েকজন মহিলা ঘাস কাটতে যায়। তাদের সাথে ছিল কয়েকজন শিশু। কাউকে না বলে নদীতে পাথর উত্তোলনের খাদে গোসল করতে নামে আলমি ও ইশরাত। ছোট আরেকজন শিশু উপরে বসে ছিল।সাঁতার না জানায় ইশরাত পানিতে হাবুডুবু খাচ্ছে। আলমি তাকে তুলতে গিয়ে দুজনই পানিতে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ তাদেরকে দেখতে না পেয়ে, ছোট শিশুটি তার মাকে ডেকে জানায়। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর মৃত অবস্থায় তাদেরকে উদ্ধার করে।

পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায় পানিতে ডুবে দুই শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।