রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

পঞ্চগড় প্রেসক্লাবের আয়োজনে হস্ত ও কুটির শিল্প মেলার উদ্বোধন 

জাগো বুলেটিন ID: EP-37428

ঞ্চগড়ে মাসব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলার উদ্বোধন করা হয়েছে। ২৬ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় পঞ্চগড় প্রেসক্লাবের আয়োজনে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়েছে। পঞ্চগড়ের জেলা প্রশাসক জহুরুল ইসলাম ও পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা পিপিএম মাস ব্যাপী এ মেলার উদ্বোধন করেন।

এসময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায়, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি এনটিভি ও ইত্তেফাকের জেলা প্রতিনিধি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাধারণ সম্পাদক ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি জামিল চৌধুরী ডলার, সাবেক সভাপতি জনকণ্ঠ ও চ্যানেল আই এর জেলা প্রতিনিধি এ রহমান মুকুল সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।