রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ঈশ্বরগঞ্জে বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মনিরুল, সম্পাদক আনোয়ার

জাগো বুলেটিন ID: EP-37611

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বঙ্গবন্ধু পরিষদের উপজেলা শাখার কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মো. মনিরুল আমিনকে সভাপতি এবং মো. আনোয়ারুল ইসলাম আনোয়ারকে সাধারণ সম্পাদক করে ৭১ সসদ্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। ময়মনসিংহ জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ও সাধারণ সম্পাদক মাহমুদ আল মামুনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

কমিটির সহ-সভাপতিরা হলেন- অ্যাডভোকেট রফিকুল ইসলাম (বকুল), মো. সাইফুল ইসলাম ভূঁইয়া, প্রভাষক মাকসুদুল আলম, আসাদুজ্জামান মাসুদ, মো. আব্দুল্লাহ আল মামুন, ইঞ্জি. মোফাকারুল ইসলাম সুমন, জহিরুল ইসলাম সবুজ, জাহিদুল ইসলাম রুবেল, মো. তৌফাজ্জল হোসেন (তফাজ্জল), জিয়াউর রহমান ভূঁইয়া।

কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদকেরা হলেন- জাহাঙ্গীর হোসেন, মো. খালেকুজ্জামান ভূঁইয়া সুজন, মঞ্জুরুল হক, মো. মিজানুর রহমান, জহিরুল ইসলাম বিপু, মো. নাহিদ ইমতিয়াজ ফাহিম। এ ছাড়াও কমিটির সাংগঠনিক সম্পাদকেরা হলেন- এম এ খালেক ভূঁইয়া, ইঞ্জিনিয়ার গোলাম মৌওলা রিফাত, রাহিদ হাসান বাচ্চু, মো.রিফাত হাসান (বাবুল), দপ্তর সম্পাদক মো. স্বপন মিয়াসহ ৭১ সসদ্যবিশিষ্ট কমিটির সবার নাম ঘোষণা করা হয়।