রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

কাঠালিয়ায় স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ সম্পন্ন

জাগো বুলেটিন ID: EP-37715

ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলা অডিটোরিয়ামে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য, সচিব ও এএসিসিও গণের ২ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়।

স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা কোর্স আজ বুধবার বিকেলে শেষ হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নেছার উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় দাস, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন। জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট এর আয়োজনে প্রশিক্ষণে উপজেলার ৬টি ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য, সচিব ও এএসিসির ৯০ জন অংশগ্রহণ করেন। পরে প্রধান অতিথি প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন।