রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

চুয়াডাঙ্গায় সাপের কামড়ে নিহত ২, চিকিৎসাধীন আরও ২

জাগো বুলেটিন ID: EP-37831

চুয়াডাঙ্গায় সাপের কামড়ে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও দুজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা দুজন মারা যান।
নিহতরা হলেন, সদর উপজেলার ডিঙ্গেদহ গ্রামের জয়দেব পালের ছেলে দেবাশীষ (১২) ও সদর উপজেলার ভুলটিয়া গ্রামের বুলা মিয়ার ছেলে রাজন (১৬)।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন কনিকা (১৭) ও ইভা (২১) নামে দুজন।

স্বজনরা জানান, দেবাশীষ ও রাজনকে সাপে কামড় দিলে বৃহস্পতিবার সকালে তাদের পরিবারের লোকজন হাসপাতালে এনে ভর্তি করে। হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণ পরই তারা মারা যান। এছাড়া সদর উপজেলার পীতম্বরপুর গ্রামের হাসান আলীর মেয়ে কনিকা এবং ইভা নামে আরও এক নারী চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধী নিচ্ছেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ওয়াহিদ মাহমুদ রবিন জানান, সাপের কামড়ে অসুস্থ দুজন রোগীর মৃতু হয়েছে। দুজন চিকিৎসাধীন এখনও। হাসপাতালে আসার পরপরই ভ্যাকসিন দেওয়া হয়। তবে হাসপাতালে আনতে দেরি হলে মৃত্যুর শঙ্কা থেকেই যায়। তাই দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন তিনি।