শনিবার, ২৪ আগস্ট ২০২৪
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
জাগো বুলেটিন
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

নড়াইলে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে বিএনপি’র দোয়া মাহফিল

জাগো বুলেটিন ডেস্ক

জেলায় আজ বিএনপি’র উদ্যোগে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনা এবং বন্যা দুর্গতদের সুস্থতা কামনায় দোয়া- মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে নড়াইল পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির আহবায়ক আ. মান্নান মোল্যা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আলী হাসান।
এ সময় আরো বক্তব্য রাখেন জেলা শ্রমিকদলের আহবায়ক সাইদুজ্জামান আমল, জেলা কৃষকদলের আহবায়ক নবীর হোসেন ও সদস্য সচিব এনামুল কবীর চন্দন, জেলা স্বেচ্ছাসেবক  দলের যুগ্ম-আহ্বায়ক মনিরুজ্জামান সোহাগ, ৪নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব খালিদুর রহমান বেগ, যুগ্ম-আহবায়ক মোহাম্মদ আলী প্রমুখ।
আলোচনাসভা শেষে দোয়া- মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় দলীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনীপেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।