রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

গাজীপুরে রেললাইনের পাশে চটের বস্তার গুদামে আগুন

জাগো বুলেটিন ID: EP-38992

গাজীপুরের টঙ্গীতে রেললাইনের পাশে চটের বস্তার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোরে টঙ্গীবাজার গরুহাটা এলাকায় বস্তা পট্টিতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহীন আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে চটের গুদামের পেছনের অংশে রেললাইনের পাশে আগুন দেখতে পান স্থানীয়রা। আগুন দ্রুত ছড়িয়ে পরলে চটের গুদামের পাশাপাশি গুদামের পাশে থাকা মসজিদের এসি পুড়ে যায়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনে পাঁচটি গুদামের সব মালামাল পুড়ে গেছে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহীন আলম জানান, চটের বস্তার গুদামে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস কর্মীরা। এতে অল্পের জন্য রক্ষা পায় পাশে মসজিদ ও রিকশার গ্যারেজ। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। এঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।