সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

অবৈধভাবে বালু উত্তোলনে গৌরীপুরের উজান কাশিয়াচর আবাসন প্রকল্প হুমকির মুখে

জাগো বুলেটিন ID: EP-39331

য়মনসিংহ গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের উজান কাশিয়াচর আবাসন প্রকল্পের বালুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে আবাসন প্রকল্প অনেকটা হুমকির মুখে পড়ে গিয়েছে বলে জানিয়েছে আবাসন প্রকল্পের বাসিন্দারা। বিগত আওয়ামী লীগ সরকারের সময় থেকে ইজারাবিহীন এই ঘাটে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের হিড়িক। অবৈধভাবে বালু উত্তোলনের সাথে সাথে নদের ভিট মাটিও বিক্রি করে যাচ্ছে লিটন মিয়ার নেতৃত্বে হুমায়ুন, মকবুল সহ কয়েকজন। ডাকবিহীন এ ঘাটে প্রতিদিনই শত শত ট্রাক বালু অবৈধভাবে উত্তোলন ও বিক্রি হচ্ছে। ফলে নদীর ভাঙ্গনের সৃষ্টি হচ্ছে ও আবাসন প্রকল্প হুমকির মুখে এবং সরকার বছরের পর বছর রাজস্ব হারাচ্ছে। সরজমিনে গিয়ে জানা যায় লিটন মিয়া প্রশাসনের সাথে সমঝোতা করে অবৈধভাবে এই বালু উত্তোলন ও বিক্রি করে যাচ্ছেন। এ বিষয়ে আবাসন প্রকল্পের আজিজুল ইসলাম জানান সকালে স্টিলের নৌকা আবাসন প্রকল্পের দিকে এসে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করার ফলে আজ আমাদের আবাসন প্রকল্প হুমকির মুখে এবং যে ভাবে নদী ভাঙ্গন হচ্ছে তাছাড়া সামনে বর্ষাকাল ফলে আবাসন প্রকল্পের জন্য বড় ধরনের হুমকি। সরজমিনে পরিশর্দন করে অবৈধ বালুর ঘাটের কার্যক্রম বন্ধ করে এই অসহায় গরীবদের আবাসন প্রকল্পটি রক্ষার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।