সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

নগরকান্দায় সরকারি আশ্রায়ণ কেন্দ্রে উপজেলা নির্বাহী কর্মকর্তার আকস্মিক পরিদর্শন

জাগো বুলেটিন ID: EP-39907

ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের চাঁদহাট সরকারি আশ্রয়ণ কেন্দ্র নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা আফরিন, সোমবার ( ২৮ সেপ্টেম্বর ) বিকালে আকস্মিক পরিদর্শন করেন। হঠাৎ আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তাদের মাঝে পেয়ে আনন্দে উৎফুল্ল হয়ে তাদের নানা আবদার ও সমস্যার কথা তুলে ধরেন। উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা আফরিনও তাদের কথা মনোযোগ সহকারে শুনেন এবং তাদের সমস্যা সমাধানের আশ্বস্ত করেন ও বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় তিনি এক অসহায় পরিবারকে নগদ ৫ হাজার টাকা প্রদান করেন এবং আশ্রয়ণ কেন্দ্রের ছেলে মেয়েদের খেলাদুলায় উৎসাহী করতে তাদের মাঝে কয়েকটি ফুটবল বিতরণ করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা ও চরযশোরদী ইউনিয়ন মহিলা দল নেত্রী নিপা জামান, নগরকান্দা উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম, চরযশোরদী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রত্নেশ্বর, চরযশোরদী ইউনিয়ন বিএনপি নেতা মোস্তফা মোল্লা, জোবায়ের মোল্লা, ইউনিয়ন মহিলা দল নেত্রী সুমিত্রা মালো,খুশি বেগম ও মনোয়ারা প্রমুখ।