শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
রবিবার, ১ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
জাগো বুলেটিন
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

নগরকান্দায় পৃথক দুই সংঘর্ষের ঘটনায় ভাড়িঘর ভাঙচুর, আহত ৩০

জাগো বুলেটিন ডেস্ক

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় পৃথক দুই স্হানে সংঘর্ষের ঘটনায় বাড়িঘর ভাঙচুর ও আহত ৩০ জনের খবর পাওয়া গেছে।

৩০ অক্টোবর শুক্রবার দুপুরে নগরকান্দা পৌরসভার মিরাকান্দা গ্রামে মসজিদে হিসাব নিকাশ নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় এবং ৩১ অক্টোবর শনিবার সকালে উপজেলার কাইচাইল ইউনিয়নের সুতারকান্দা গ্রাম ও জিয়াকুলী গ্রামবাসীদের মধ্যে মাদক নিরসনের ঘটনা নিয়ে সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর সহ দুই স্হানের সংঘর্ষের ঘটনায় ৩০ জন আহত হয়েছে বলে এলাকাবাসী জানান। আহতদের নগরকান্দা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষদয়ের মামলার প্রস্তুতি চলছে।

নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রাসুল সামদানী আজাদ বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষায় ঘটনা স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। কেউ অভিযোগ করলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।