রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

বেড়াতে এসে মামার হাতে খুন সায়মা ও তৃপ্তি 

জাগো বুলেটিন ID: EP-4330

য়মনসিংহের ঈশ্বরগঞ্জে দুই শিশুকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেছে মানসিক ভারসাম্যহীন মামার। এ ঘটনায় খুনিকে মাহাবুব (২১) আটক করেছে স্থানীয়রা। এছাড়াও আশঙ্কাজনক অবস্থায় অপর এক শিশুকে হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা। লোমহর্ষক এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মাঝে শোকাবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

 

নিহত শিশুরা হলেন- সায়মা (৫) ও তৃপ্তি (৪)। তারা সম্পর্কে খালাতো বোন। প্রায় ৭/৮ দিন আগে তারা নানার বাড়ী বেড়াতে এসেছিল। এর মধ‍্যে শিশু সায়মা নেত্রকোনার বাসিন্দা জাকির হোসেন ও সালমা আক্তার দম্পতির কন‍্যা। অপরদিকে শিশু তৃপ্তি নান্দাইল উপজেলার জাহাঙ্গীর আলম ও হালিমা খাতুন দম্পতির কন‍্যা।

 

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। হত্যাকারীকে আটক করা হয়েছে।