ময়মনসিংহে বেগম রোকেয়া প্রশিক্ষণ কেন্দ্রে আন্তর্জাতিক নারী দিবস পালিত
টেকসই আগামীর জন্য/জেন্ডার সমতার আজ অগ্রগণ্য’ প্রতিপাদ্য সামনে রেখে ৮মার্চ ময়মনসিংহ নগরীর দিগারকান্দায় বেগম রোকেয়া প্রশিক্ষণ কেন্দ্রে আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান পালিত হয়েছে । ১৮০৭ থেকে ১৯১৪ দীর্ঘ সংগ্রামের ফসল আজকের দিন আন্তর্জাতিক নারী দিবস। নারীর নিজেকে নিয়ে আলাদা করে চিন্তা করার, ভাবার, নিজেদের অধিকারকে চিন্তাচেতনা ও মননে ধারণ করার একটি দিন।
আলোচনা সভা ও জয়িতা সংবর্ধনার অনুষ্ঠানের প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য- (৩২৬) জনাব মনিরা সুলতানা মনি ও অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বেগম প্রশিক্ষণ কেন্দ্রের উপ পরিচালক কৃষিবিদ মোজাম্মেল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বেগম রোকেয়া প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী পরিচালক কৃষিবিদ মো মাহবুবুর রশিদ ও ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো নজরুল ইসলাম প্রমুখ।
দিবসটিতে তৃনমূল থেকে ইউনিয়ন ও উপজেলা পর্যায় থেকে বাছাইকৃত নারীদের মধ্যে সেরা ২জন জয়িতা হিসেবে জনাব সুমি রানী গৌড় ও জনাব মিনার খাতুনকে নির্বাচিত করে পুরস্কৃত করা হয়।এছাড়াও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীদের স্বাবলম্বী করতে নানা উদ্যোগ গ্রহণ করেছিলেন। তারই সুযোগ্য কন্যা মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের উন্নয়নে বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়েছেন। তাই উন্নত বাংলাদেশ বিনির্মাণে নারীদের আত্মকর্মসংস্থানের কোনো বিকল্প নেই।তিনি আরও বলেন, নারীদের শুধু পুরুষদের দিকেই তাকিয়ে থাকলে হবে না নিজেদের স্বাবলম্বী হতে হবে। বেগম রোকেয়ার স্বপ্ন পুরণেই নারীদের এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করছে সরকার ।