রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ময়মনসিংহ পবিস ১’র বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ

জাগো বুলেটিন ID: EP-4652

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে ময়মনসিংহ সার্কিট হাউজ প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ময়মনসিংহ পবিস ১ এর জেনারেল ম্যানেজার জনাব মোঃ আক্তার হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, উপ-পরিচালক (স্থানীয় সরকার) মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কান্তি বসাক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পারভেজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কান্তি চক্রবর্তী এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।