রবিবার, ২০ মার্চ ২০২২
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
জাগো বুলেটিন
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

ঈশ্বরগঞ্জে ‘ফ্যামিলি কার্ডে’ টিসিবির পণ্য বিতরণ উদ্বোধন 

জাগো বুলেটিন ডেস্ক

পবিত্র মাহে রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে দেশে নিম্ন আয়ের ১ কোটি পরিবারের মাঝে টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রমের অংশ হিসেবে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় টিসিবির এ পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

 

আজ সকাল ১০টায় উপজেলার ভিন্ন ভিন্ন তিনটি কেন্দ্রে এ কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় সাংসদ ফখরুল ইমাম।

 

এসময় তিনি বলেন, দরিদ্র জনগোষ্ঠীর নিকট পবিত্র রমজান মাস উপলক্ষে ভর্তুকি মূল্যে পণ্য সামগ্রী পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছে সরকার। এ পণ্য সামগ্রী বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমরা একটি কমিটি করে দিয়েছি। তাদের তত্ত্বাবধানে এ কাজটি সম্পন্ন হবে।

 

উপজেলা সূত্রে জানা যায়, আজ ঈশ্বরগঞ্জ পৌরসভার ২ হাজার ২১৫ কার্ডধারি পরিবারের মাঝে এ পণ্য বিতরণ করা হবে। ঈশ্বরগঞ্জ উপজেলায় ২১ হাজার ১৬২ কার্ডধারি পরিবার পাবে এ পণ্য সামগ্রী। প্রথম পর্যায় আজ থেকে ২ কেজি ডাল, ২ কেজি চিনি ও ২ লিটার সয়াবিন তেল বিক্রি হবে। এছাড়া দ্বিতীয় পর্যায় পবিত্র রমজান মাসে ২ কেজি ডাল, ২ কেজি চিনি ও ২ লিটার সয়াবিন তেল ও ২ কেজি ছোলা বিক্রিহবে।

 

ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ হাফিজা জেসমিনের সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক ও ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন।

 

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী তৌহিদুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল হাদি, পৌরসভার কাউন্সিলরবৃন্দ ও গণ্যমান্যকর্মী প্রমুখ।