রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ময়মনসিংহে র‍্যাব-১৪ এর অভিযানে ৩৫টি গাঁজা গাছসহ ব্যবসায়ী আটক

জাগো বুলেটিন ID: EP-4874

য়মনসিংহে জেলায় আখ ও পুঁইশাক সহ অন্যান্য সবজি চাষ করার পাশাপাশি অত্যন্ত গোপনীয় ভাবে সেই ক্ষেতেই চাষ করতেন গাঁজা। তবে শেষ রক্ষা হয়নি তার।জানা গেছে, মানুষের চোখ ফাঁকি দিতে দুই মাস আগে বাড়ির পেছনে আখ ও পুঁইশাক ক্ষেতে বপন করেন গাজার বীজ। গাছ বড় হয়ে উঠলে সাধারণ দৃষ্টি তা গাঁদা ফুল গাছ মনে হওয়ায় স্থানীয়রা বুঝতেই পারেননি সেখানেই হচ্ছে গাঁজা চাষ৷

চতুর গাঁজা চাষী কামরুল ইসলাম (৪০) নামের মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। একই সাথে উদ্ধার করা হয়েছে ৩৫ টি তাজা গাঁজা গাছ।আজ সোমবার (২৮ মার্চ ২০২২) তারিখ সকালে র‍্যাব-১৪ ময়মনসিংহের অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয় জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে একজন খুচরা মাদক বিক্রেতা একটি ক্ষেতে গাঁজা চাষ করছে।

সেই সংবাদের ভিত্তিতে রোববার বিকেল সাড়ে ৫ টার দিকে ময়মনসিংহ সদরের বিজয়নগর এলাকায় অভিযান চালায় র‍্যাব-১৪’র একটি দল।

এ সময় আখ ও পুঁইশাক ক্ষেতে গাঁজা চাষের সন্ধান ও মাদক ব্যবসায়ী কামরুলকে হাতেনাতে আটক করে র‍্যাব-১৪। এ ঘটনায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান র‍্যাবের এ কর্মকর্তা।