রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

বজ্রপাতে প্রাণ গেলো কলেজ ছাত্রের

জাগো বুলেটিন ID: EP-4990

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় বজ্রাপাতে ফজলে রাব্বী নামে এক কলেজ ছাত্র মৃত্যু হয়। আহত হয়েছে হুসনেয়ারা নামে আরো এক মহিলা।

রবিবার দুপুরে উপজেলার মালগাও গ্রামে এ ঘটনা ঘটে।

রাব্বী তান্নিরহাট গ্রামের লুৎফর রহমানের ছেলে।পীরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম জানান, দুপুরে গুড়িগুড়ি বৃষ্টির সময় করোনা ভ্যাকসিন নিয়ে বাগানবাড়ি হাট হতে রাব্বী ও
তার প্রতিবেশী হুসনেয়ারা মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিল। পথি মধ্যে মালগাও এলাকায় বজ্রপাতের ঘটনা ঘটে। এতে রাব্বীর মৃত্যু হয়। আহত হয় ঐ মহিলা। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। রাব্বী পীরগঞ্জ সরকারী
কলেজে এইচএসসি’র ছাত্র।