রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

কটিয়াদীতে ওষুধ ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন

জাগো বুলেটিন ID: EP-5042

কিশোরগঞ্জের কটিয়াদীতে ওষুধ ব্যবসায়ী সমিতির কমিটি গঠন করা হয়েছে। কটিয়াদী ওষুধ ব্যবসায়ী সমিতির ১৫ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটিতে সামিয়া ফার্মেসির স্বত্বাধিকারী আজিজুল হক শাহজাহানকে আহবায়ক ও মনোয়ারা মেডিক্যাল হলের স্বত্বাধিকারী সারোয়ার হোসেন শাহীনকে সদস্যসচিব করা হয়েছে।

কটিয়াদী পুরাতন বাজারের ওষুধ ব্যবসায়ীর অস্থায়ী কার্যালয়ে পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করে আহবায়ক কমিটি গঠন করা হয়। কটিয়াদী ওষুধ ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি পরিমল বিশ্বাসের সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠিত হয়। ওষুধ ব্যবসায়ীর আহবায়ক কমিটির সদস্যরা হলেন রনি সাহা, সরম কুমার বণিক, দীপক কান্তি সাহা, মো. বিদ্যুৎ মিয়া, গোপাল চন্দ্র সূত্রধর, বিনয় কুমার সাহা, উজ্জ্বল চক্রবর্তী, ছাইদুর রহমান নাঈম, কেশব সহা, কৃষ্ণ মজুমদার, নিতাই কুমার সাহা, নয়ন আচার্য, মো. ইব্রাহিম ও মো. জুয়েল মিয়া।