সোমবার, ৪ এপ্রিল ২০২২
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
জাগো বুলেটিন
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

সাভারে নিখোঁজ চিকিৎসকের সন্ধান মিলেছে

জাগো বুলেটিন ডেস্ক

সাভারের নিখোঁজ চিকিৎসক এস আর নজরুল ইসলামের সন্ধান পাওয়া গেছে। আজ সোমবার (৪ এপ্রিল) দুপুরে রাজধানীর মালিবাগ এসবি (স্পেশাল ব্রাঞ্চ) অফিসে তাকে পাওয়া যায় বলে জানান নব দিগন্ত ডায়াগনষ্টিক সেন্টারের ম্যানেজার সিফাত আহাম্মেদ।

তিনি জানান, তিনি সুস্থ আছেন। কেউ তাকে অপহরণ বা আটকে রাখেনি। তবে বিস্তারিত তিনি ফিরে আসার পরে জানাযাবে বলে জানায় সিফাত আহাম্মেদ।

এর আগে গত শনিবার (২ এপ্রিল) সাভার বাজার রোড এলাকার নব দিগন্ত ডায়াগনষ্টিক সেন্টার থেকে ডা.এস আর নজরুল ইসলামকে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যান কয়েকজন ব্যক্তি। এর পর থেকে তার কোন সন্ধ্যান পাওয়া যায়নি। বন্ধ থাকে মুঠোফোনসহ সকল যোগাযোগ মাধ্যম।

দুই দিনেও তার কোন সন্ধ্যান না পাওয়ায় ওই চিকিৎসকের পরিবারের সদস্যরা গতকাল রাতে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।