রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ফরিদপুরে স্কুলছাত্র নাঈম হত্যার বিচারের দাবীতেমা নববন্ধন অনুষ্ঠিত 

জাগো বুলেটিন ID: EP-5167

রিদপুরে স্কুলছাত্র নাঈম হত্যার বিচার এবং অবৈধ ট্রলি বন্ধ ও ভারী যান চলাচলের নীতিমালার   দাবিতে সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নে  মানববন্ধন অনুষ্ঠিত  হয়েছে।

মঙ্গলবার (৫ই এপ্রিল) আলিয়াবাদ ইউনিয়ন এ  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আলিয়াবাদ ইউনিয়নবাসীর উদ্যোগে উৎসর্গ পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনে  মানববন্ধনের আয়োজন করে।

এতে  নাজমুল হাসান ফাহিম এর সভাপতিত্বে নাঈম হত্যার বিচার, অবৈধ ট্রলি বন্ধ ও ভারী যান চলাচলে সুনির্দিষ্ট নীতিমালা প্রনয়নের দাবী জানানো হয়।

এ সময় মানববন্ধনে  সাদিপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাইনুল হাসান ইলিয়াস, সাদিপুর যুব কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ইকরাম শিকদার, নিহত নাঈম এর বড় ভাই নাজমুল শেখ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা সড়ক ও মহাসড়কে যান চলাচলে প্রশাসনের নিয়ন্ত্রণ ও নজরদারি বৃদ্ধি করার জোর দাবি জানান।একই সাথে নিহত নাইমের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়।

উল্লেখ্য, গত ৩১ মার্চ ‌ তারিখে সদর উপজেলার গেরদা এম এ মজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মাটি ভর্তি ট্রালির চাপায় সাইকেল চালক  শিক্ষার্থী মোঃ নাঈম নিহত হয়েছিল।