রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

জাগো বুলেটিন ID: EP-5221

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে কবির মিয়া (৭০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার বিকেল সোয়া পাঁচটার দিকে শহরের কলেজ স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি একই এলাকার নাদিরুজ্জামানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর জিআরপি থানার ওসি শফিউল ইসলাম।

স্থানীয় সুত্র জানায় গরু নিয়ে রেললাইন অতিক্রম করছিলেন কবির। এ সময় সৈয়দপুর থেকে চিলাহাটি গামী রুপসা এক্সপ্রেসে কাটা পড়ে মারা যায় সে।

ওসি শফিউল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।