বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
জাগো বুলেটিন
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

ফুলবাড়ীয়ায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

জাগো বুলেটিন ডেস্ক

‘সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য’ এই প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অফিসে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিধান চন্দ্র দেবনাথ সহ অন্যান্য কর্মরত চিকিৎসক উপস্থিত ছিলেন।

র‍্যালী এবং আলোচনা সভায় অংশ নেয় হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।