রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

সাভারে এতিমদের জন্য প্রাণ-আরএফএল গ্রুপের ইফতার

জাগো বুলেটিন ID: EP-5467

বিত্র রমজান মাসজুড়ে সামাজিক দায়িত্ববোধের অংশ হিসাবে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার এতিমখানায় দোয়া ও ইফতারের আয়োজন করছে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপ।

এরই ধারাবাহিকতায় রোববার (১০ এপ্রিল) সাভারের ৪টি স্থানে ৪৫০ জন এতিম শিশু-কিশোরদের জন্য দোয়া ও ইফতারের আয়োজন করে প্রতিষ্ঠানটি। এসব আয়োজনে স্থানীয় গণম্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পৌরসভার নামা গেন্ডা ও পশ্চিম ব্যাংক টাউন এলাকার জামি’আ ইহসানিয়া আরাবিয়া মাদরাসা ও এতিমখানায় ১৫০, দারুল আকরাম মাদরাসা ও এতিমখানায় ১৫০, তাহফিজুল কোরআন মাদ্রাসায় ৭৫ এবং দারুল উলুম কাওমী মাদরাসা ও এতিমখানায় ৭৫ জন এতিমকে ইফতার করানো হয়।

পহেলা রমজান থেকে ইফতার বিতরণ কর্মসূচি শুরু হয় এবং ২৫ রমজান পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে।