রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ফরিদপুরে গ্রাহকদের ১০ কোটি টাকার আত্মসাৎ এর বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

জাগো বুলেটিন ID: EP-5478

রিদপুর জেলার সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের ধুলদী রেলগেট বাজারে প্রাণ এনজিও ও উদয় এনজিও এর মালিক এম এ করিম ও সাইফুল ইসলামের বিরুদ্ধে গ্রাহকদের ১০ কোটি টাকার আত্মসাৎ / দুর্নীতির বিচারের দাবিতে সোমবার সকালে  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানবন্ধনে ভুক্তভোগী মোতালেব শেখ , আক্কাস , সালমা , মইদুল জানান, এনজিও কর্মকর্তাদের নিকট আমাদের প্রায় ২শত  লোকের  গচ্ছিত টাকা ফেরত চাইলেই সন্ত্রাসি বাহিনী দিয়ে ও হামলা মামলা দিয়ে নির্যাতন চালায় । তারা আর বলেন , করিম ও সাইফুল একজন সন্ত্রাসী , টাকা আত্মসাৎকারী এবং বেশ কিছু মামলার আসামী বলে জানান তারা ।

গত ৭ ই এপ্রিল এনজিও কর্মকর্তাদের কাছে টাকা ফেরত চাইলে টাকা দিতে অপারগতা জানায় করিম ও সাইফুল । এতে গ্রাহকদের সাথে কথা  কাটাকাটি হয় । ঐ কথা কাটাকাটির সুত্র ধরে তারা ৫ জনের নামে নুর হোসেন লেলিন বাদী হয়ে কোতয়ালী থানায়  মিথ্যে মামলা দিয়ে হয়রানী করছে ।     মামলার আসামীরা হলেন , সাব্বির শেখ , সাকিব শেখ , আকরাম শেখ , জিহাদ মন্ডল ও রেজাউল শেখ ।  যার মামলা নং ২২ , তাং ৮/৪/২২ ইং।

ইতিপূর্বে ভুক্তভোগীরা মাননীয় প্রধানমন্ত্রী সহ একাধিক প্রতিষ্ঠানের নিকট তদন্ত সাপেক্ষে আইনানুগ বিচারের দাবি জানিয়েছেন ।