রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

সাভারে কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

জাগো বুলেটিন ID: EP-5608

উশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় সাভার উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের বাস্তবায়নে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীর প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন।

সাভার উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলামের সভাপতিত্বে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাভার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজিয়াত আহমেদ।

এ ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীর বলেন, সাভার উপজেলা পরিষদে ২০২১-২২ অর্থ বছরে খরিপ/১ ২০২২/২৩ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষে সাভার উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের বাস্তবায়নে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে ধান বীজ ও সার দেয়া হয়েছে।