ফুলবাড়ীয়ায় “কুশমাইল মানবিক সংগঠন প্রবাসী পরিবারে”র ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় “কুশমাইল মানবিক সংগঠন প্রবাসী পরিবারে”র আয়োজনে অসহায় ও নিম্ন আয়ের পরিবারের মাঝে পবিত্র মাহে রমযান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (১৭ এপ্রিল) কুশমাইল তরফদার বাড়ী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক হাসান আলী তরফদারের সভাপতিত্বে ও অংকুর ডিবেটিং ক্লাবের সভাপতি ডাঃ শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজ সেবক মোসলেম উদ্দিন তরফদার। আরো বক্তব্য রাখেন স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ইউনুস আলী, অত্র সংগঠনের উপদেষ্টা কাইমদ্দিন তরফদার, প্রধান কার্যনির্বাহী এনামুল হক, দপ্তর সম্পাদক দরাজ আলী, কোষাধ্যক্ষ ও তথ্য সম্পাদক মুনছর আলী ও সদস্য কাশেম তরফদার।
পরে আমন্ত্রিত অতিথিবৃন্দরা উপস্থিতিদের মাঝে সংগঠনটির পক্ষ থেকে খাদ্য সামগ্রী প্রদান করেন।