রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

সাভারের তেঁতুলঝোড়ায় রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ পরিদর্শনে চেয়ারম্যান সমর

জাগো বুলেটিন ID: EP-5913

সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড থেকে হেমায়েতপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ পর্যন্ত রাস্তা সম্প্রসারণে নতুন ড্রেন নির্মাণ এবং কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সীমানা প্রাচীর নির্মাণ কাজের পরিদর্শন করেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর।

রোববার (১৭ এপ্রিল) দুপুরে চলমান রাস্তা, ড্রেন ও সীমানা প্রাচীর নির্মাণ কাজ পরিদর্শন কালে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর কাজের অগ্রগতির খোঁজখবর নেন ও মান বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।

এ সময় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।