রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

পানছড়িতে ধারালো অস্ত্রের আঘাতে যুবক খুন

জাগো বুলেটিন ID: EP-6089

খাগড়াছড়ির পানছড়িতে দুষ্কৃতকারীর ধারালো অস্ত্রের আঘাতে সমীর দত্ত ত্রিপুরা(২৭) নামে এক যুবক খুন হয়েছে।

মঙ্গলবার(১৯ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে হেলাধুলা পাড়ায়  এ ঘটনা ঘটে।

নিহত যুবক উপজেলার ৪ নং লতিবান ইউপির হেলাধুলা পাড়ার কমলা চরণ ত্রিপুরার ছেলে।

স্থানীয়রা জানায়, ইউপি নির্বাচন পরবর্তী ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আনচারুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।