মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

সাভারে ঈদ উপলক্ষে দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণ

জাগো বুলেটিন ID: EP-6123

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ হতে সাভারে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরিব, অসহায় ও দুস্থ্ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৪০০শ’ জনের মাঝে এ চাল বিতরণ করা হয়। এসময় বিনামুল্যে জনপ্রতি ১০ কেজি চাউল পেয়ে দুস্থ মানুষেরা হাসিমুখে বাড়ি ফিরে যায়।

সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর নিজে উপস্থিত থেকে অসহায় ও দুস্থ্ পরিবারের মাঝে এ চাল বিতরণ করেন। এসময় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তিনি।

এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।