বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
জাগো বুলেটিন
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

রামগড়ে ৪৩ বিজিবির সহায়তায় প্রদান

জাগো বুলেটিন ডেস্ক

রামগড়ে ৪৩ বিজিবি’র উদ্যোগে সম্প্রীতি উন্নয়ন কর্মসূচির আওতায় শতাধিক দুস্থ গরীব ও অসহায়দের মাঝে শাড়ী, সেলাই মেশিন, বৈদ্যুতিক পাখা, খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে বিজিবির সদর দপ্তরে রামগড়ের বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে আগত অসহায় মানুষের মাঝে উল্লেখিত সামগ্রীগুলি বিতরন করেন ৪৩ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল আনোয়ারুল মায্হার।

এসময় তিনি বলেন, এলাকার শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও সীমান্ত রক্ষার পাশাপাশি বিজিবি সবসময় অসহায়দের সহায়তা করে আসছে। আগামীতেও এধরনের সহায়তা অব্যাহত থাকবে। তিনি মহামারি করোনা ভাইরাস নির্মূলে সকলকে সরকারি নির্দেশনা মেনে চলারও আহবান জানান।

নগদ অর্থ ও অন্যান্য সহায়তা বিতরণকালে বিজিবির উপ-অধিনায়ক মেজর সৈয়দ মনিরুল ইসলাম, সহকারী পরিচালক রাজু আহমেদ সহ পদস্থ কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।