দৌলতখানে কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
ভোলার দৌলতখানে বে-সরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা কোস্ট ফাউন্ডেশনের আয়োজনে সংস্থাটির কার্যালয়ে এ ইফতার, মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার, দৌলতখান পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও হাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুর রহমান টিপু, সৈয়দপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিএস ভুট্টু তালুকদার, ভবানীপুর ইউনিয়ন চেয়ারম্যান আওলাদ হোসেন, এ এম হুমায়ুন কবির,ঢাকা অফিসের প্রতিনিধি, ফিরোজ আলম, শাখা ব্যবস্থাপক মোঃ নুরনবী সহ
স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।