রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ঝালকাঠির রাজাপুরে এমপি হারুনের সৌজন্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত

জাগো বুলেটিন ID: EP-6271

ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য, ধর্ম বিষয়ক মন্ত্রলালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন এর সৌজন্যে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ এপ্রিল) ঝালকাঠির রাজাপুর উপজেলার কানুদাসকাঠি এমপি’র নিজ বাড়িতে আয়োজিত ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজাপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাবেক ভিসি অহিদুজ্জামান চান, রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান, বাংলাদেশ পুলিশ রাজাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেহাম্মদ মাসুদ রানা।

এছাড়া রাজাপুর ও কাঠালিয়া উপজেলার সকল ইউনিয়ন থেকে আসা দলীয় নেতাকর্মী ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেছেন।