রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

সাভারে জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ ঢাকা জেলার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

জাগো বুলেটিন ID: EP-6288

সহায়, এতিম ও কোরআনের পাখিদের সম্মানে জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ ঢাকা জেলা এবং স্বদেশী বন্ধুমহল কুয়েত এর উদ্যোগে কোরআন খতম দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ এপ্রিল) বিকালে সাভারে পৌরসভার রেডিও কলোনি ভাটপাড়া এলাকায় এ দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ কেন্দ্রিয় সংসদের প্রতিষ্ঠাতা সভাপ‌তি ঢালী আ‌মিনুল ইসলাম রিপ‌ন।

ঢাকা জেলা জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ এর সভাপতি লায়ন শাকিল সরকারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বিএপির মুক্তিযোদ্ধা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রীর মুক্তিযোদ্ধা মো: শরীফ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আনিসুর রহমান বাবু ও বিশিষ্ট সমাজসেবক সাইফুর রহমানসহ দলের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

ইফতার ও দোয়ার মাহফিলে সার্বিক সহযোগিতায় ছিলেন, স্বদেশী বন্ধুমহল কুয়েত এর সভাপতি লায়ন শাহজালাল তালুকদার মহন, আবু সালেহ আহমেদ, জাফর ইকবাল ও লায়ন সাদেক সরকার প্রমূখ।

এসময় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ সারাদেশে অসুস্থ নেতাকর্মীদের সুস্থতা কামনা, দেশ ও জাতির কল্যাণ কামনা এবং সকল বালা মসিবত থেকে দেশবাসীকে রক্ষার জন্য আল্লাহর দরবারে দোয়া ও মোনাজাত করা হয়।

সঞ্চালনায় ছিলেন ঢাকা জেলা জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ এর সাধারণ সম্পাদক লায়ন মুনছুর আহমেদ মুন্না এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আজিজুল ইসলাম।