রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টে খ্রিষ্টান যুবকের মুত্যু

জাগো বুলেটিন ID: EP-6326

ঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় পল্লী বিদ্যুতের লাইনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শান্ত মহন (১৮) নামে এক খ্রিষ্টান যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ এপ্রিল) দুপুরে আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের সরকারপাড়া এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে। নিহত শান্ত ধামোর খ্রিষ্টানপাড়া এলাকার শশী মহনের ছেলে। সে পল্লী বিদ্যুতের লাইম্যানের সহকারী হিসেবে কাজ করতো।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই যুবক পল্লী বিদ্যুতের একজন লাইনের সহকারী হিসেবে কাজ করতো। দুপুরে সরকারপাড়া এলাকায় একটি বিদ্যুতের লাইনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। আমরা খবর পেয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল করি। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।