রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ঈদ উপলক্ষে ১ কোটি ৩৩ হাজার পরিবার পেলো ভিজিডির চাল

জাগো বুলেটিন ID: EP-6344

দ উপলক্ষে সারা দেশে সমাজের প্রায় ১ কোটি ৩৩ হাজার পরিবারকে এক লক্ষ তিন হাজার ৪০ মেট্রিকটন ভিজিডির চাল বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।

শনিবার (২৩ এপ্রিল) সকালে সাভারের তালবাগ এলাকায় স্থানীয় লোকজনদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এসময় আরও বলেন, ঈদ উপলক্ষে দুস্থ মানুষদের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শাড়ি লুঙ্গি ও শুকনো খাবারও বিতরণ করা হচ্ছে।

এসময় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, সাভার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ কবির, যুবলীগ নেতা শেখ সাঈদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।