কাঠালিয়ায় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ে উপজেলায় ৯৯টি ঘর প্রদান বিষয়ক প্রেস ব্রিফিং
ঝালকাঠির কাঠালিয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গ্রহহীন পরিবারকে ৩য় পর্যায়ে কাঠালিয়া উপজেলায় ৯৯টি ঘর প্রদান বিষয়ক এক প্রেস ব্রিফিং আজ রবিবার সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
এ সময় সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ ফারুক হোসেন খান, সাধারন সম্পাদক মোঃ মাসউদুল আলম, সিনিয়ার সাংবাদিক মোঃ আব্দুল হালিম, ইউপি সদস্য ও সাংবাদিক এইচ এম নাসির উদ্দিন আকাশ প্রমূখ। প্রেস ব্রিফিং এর আয়োজন করেন কাঠালিয়া উপজেলা প্রশাসনন।