রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

রায়গঞ্জে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

জাগো বুলেটিন ID: EP-6675

সিরাজগঞ্জের রায়গঞ্জে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ কনক হোসেন (২১) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ সদস্যরা।

বুধবার (২৭ এপ্রিল) বেলা ১২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২’র মিডিয়া অফিসার মেজর এম রিফাত-বিন-আসাদ।

আটক মোঃ কনক হোসেন (২১) গাইবান্ধা জেলার মেঘডুমুর থানার রামচন্দ্রপুর এলাকার মো. মোসলেম উদ্দিনের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ঈদ উপলক্ষ্যে মহাসড়ক দিয়ে মাদক পাচাররোধে বুধবার(২৭ এপ্রিল) সকালে ঢাকা-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার মেসার্স মাস্টার এন্ড সন্স ফিলিং স্টেশনের সামনে একটি অস্থায়ী চেক পোষ্ট স্থাপন করে বিভিন্ন পরিবহনে তল্লাশি চালায় র‌্যাব-১২ সদস্যরা।

এ সময় ঢাকা থেকে রংপুরগামী আল রশিদ ট্রাভেলসের একটি যাত্রীবাহী পরিবহনে অভিযান চলিয়ে ১০ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ১ টি মোবাইল ফোন এবং নগদ ৬০০ হাজার টাকা জব্দ করা হয়।

পরবর্তীতে আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের ও উদ্ধারকৃত আলামতসহ তাকে রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছ।