রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

সালথায় হতদরিদ্রদের মাঝে শাড়ী ও লুঙ্গী বিতরণ

জাগো বুলেটিন ID: EP-6687

রিদপুরের সালথায় অসহায় হত দরিদ্র পরিবারের মাঝে শাড়ী ও লুঙ্গী বিতরন করা হয়েছে। বাংলাদেশ আওয়ামীলীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটির সদস্য ও সমন্বয়ক এবং বঙ্গবন্ধু সেনা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মেজর (অবঃ) আতমা হালিম এ সব বিতরন করা হয়। বুধবার সকালে উপজেলার বল্লভদী ইউনিয়নের সোনাতুন্দী গ্রামের তার নিজ বাড়ীর আঙ্গিনায় উপস্থিত হয়ে এ শাড়ী-লুঙ্গী বিতরন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান ইশারত হোসেন, ঢাকা দক্ষিণ আওয়ামীলীগের সদস্য হাজী শকিকুর রহমান মিলন, বল্লভদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান লুলু, যুবলীগ নেতা রাসেল হোসেন প্রমূখ।

এসময় মেজর অবঃ আতমা হালিম বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে রাতদিন পরিশ্রম করছেন জননেত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর যে ভিশন রয়েছে তাতে আগামী কয়েক বছরের মধ্যে আমাদের এই দেশ উন্নয়নশীল দেশে রূপান্তরিত হবে। বিশ্বের কাছে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। শেখ হাসিনার এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দেওয়ার আহব্বান জানান।