মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ফরিদপুরে ৯৯৯ এ ফোন দিয়ে খাদ্য সহায়তা পেল ৫০ পরিবার

জাগো বুলেটিন ID: EP-6699

বুধবার (২৭ এপ্রিল) বিকেলে বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিম দরিদ্রদের হাতে খাদ্য সহায়তা তুলে দেন।

সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার দশটি ইউনিয়ন ও একটি পৌরসভার ৫০টি অসহায় ও দরিদ্র পরিবার বিভিন্ন সময় খাদ্য সহায়তা চেয়ে ৯৯৯এ ফোন দেন। এরই প্রেক্ষিতে বোয়ালমারী উপজেলা ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহায়তায় বুধবার বিকেলে অসহায়, গরীব ও দরিদ্র পরিবার গুলোর মধ্যে চার কেজি চাউল, দুই কেজি আটা, এক কেজি ডাউল, এক কেজি পেয়াজ, এক কেজি আলু ও এক লিটার তৈল হাতে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিম।

এ সময় উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অফিস সহকারী মো. আবুল কালাম আজাদ।