রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

আমতলীতে ঈদুল ফিতর উপলক্ষে ইমাম ও হাফেজদের মাঝে নগদ অর্থ বিতরণ

জাগো বুলেটিন ID: EP-6720

সন্ন ঈদুল ফিতর উপলক্ষে আমতলী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মো. মোতাহার উদ্দিন মৃধা তার ব্যক্তিগত তহবিল থেকে মরণব্যাধি করোনা ভাইরাসের প্রভাবে আর্থিক সংকটে থাকা ইউনিয়নের ১০২টি জামে মসজিদের ইমাম ৭০ জন পবিত্র কোরআনের হাফেজকে ১ লাখ ৭২ হাজার টাকা বিতরণ করেছেন।

বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধার সভাপতিত্বে নগদ অর্থ বিতরণ করা হয়।

মোঃ মোতাহার উদ্দিন মৃধা বলেন, ইমাম ও পবিত্র কোরআনের হাফেজরা মানুষকে আলোর পথ দেখায়। প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ রোধে নামাজ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের সকল মানুষের জন্য দোয়ায় আহবান জানান তিনি।

অর্থ বিতরণ অনুষ্ঠানে সাবেক প্রধান শিক্ষক মো. শাহজাহান কবির, সাবেক ইউপি সদস্য মজনু মৃধা, আমতলী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানসহ ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ ঈমাম ও হাফেজরা উপস্থিত ছিলেন।