ফরিদপুরে ৫ শতাধিক পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গী বিতরণ
ফরিদপুরে আসন্ন ঈদ উপলক্ষ্যে অসহায় ও হত দরিদ্র ৫ শতাধিক পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গী বিতরণ করেছেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ অহিদুর রহমান ও তার ছোট ভাই আঃলীগ নেতা মাহাবুব আলম মনির ।
শনিবার (৩০ এপ্রিল) দুপুরে ডা অহিদের পশ্চিম খাবাসপুরের নিজ বাসভবনে এই শাড়ি ও লুঙ্গী বিতরন করেন।
শাড়ি, লুঙ্গী প্রাপ্তদের মধ্যে হাজেরা বেগম, জয়নাল আবেদিন, কোহিনূর বেগম প্রমুখরা জানান, প্রতি বছর এই ডাক্তার পরিবাররা আমাদেরকে ২ টি ঈদে এবং শীতকালীন সময়ে শাড়ি, লুঙ্গী এবং কম্বল দিয়ে থাকে। আমরা এতে উপকৃত হই । আমরা এই পরিবারের সার্বিক মঙ্গন কামনা করি।
উল্লেখ্য, উপহার প্রাপ্তদের অনেকেই জানান এই পরিবার বিগত ১০ বছর ধরে এই সেবা মুলক কাজ করে অসহায় মানুষদের পাশে দাঁড়ায়।