রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

সাভারে ঈদ উপলক্ষে বস্ত্র ও অর্থ বিতরণ

জাগো বুলেটিন ID: EP-6889

বিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবন্ধী, বেদে সম্প্রদায় ও সুবিধা বঞ্চিত স্কুল ছাত্র-ছাত্রীদের মাঝে নগদ অর্থসহ ঈদ পোশাক প্রদান করা হয়েছে।

শনিবার (৩০ এপ্রিল) সকালে সাভার পৌরসভার জামসিং এলাকার বিএসবি সীমা হামিদ স্কুল মাঠে শিক্ষার্থীদের এ বস্ত্র ও অর্থ বিতরণ করা হয়।

বিএসবি সীমা হামিদ স্কুলের অধক্ষ্য রাজা মারুফ নেওয়াজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠ পোষক ও শিক্ষা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সীমা হামিদ।

এসময় প্রতিবন্ধী, বেদে সম্প্রদায় ও সুবিধা বঞ্চিত ১২০ জন স্কুল ছাত্র-ছাত্রীদের মাঝে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।