রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

মৈত্রী সমাজকল্যাণ সংঘের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

জাগো বুলেটিন ID: EP-6914

বিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুক্তাগাছা উপজেলার দাওগাঁও ইউনিয়নের খাজুলিয়া, কমলাপুর, কাটবওলা ও দড়ি-কাটবওলা গ্রামের অসহায় ও দুঃস্থ ৩০ টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দেওয়া হয়েছে। মৈত্রী সমাজকল্যাণ সংঘের উদ্যোগে রবিবার অসহায়, দুঃস্থ ও প্রতিবন্ধীদের বাড়ী বাড়ী গিয়ে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে সেমাই, চিনি, সয়াবিন তেল, নারকেল তেল, সাবান, পিঠা রয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে মৈত্রী সমাজকল্যাণ সংঘের একজন মোঃ মোফাজ্জল হোসেন বলেন “দাওগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রামের যুবকদের নিয়ে মৈত্রী সমাজকল্যাণ সংঘ সংঘঠিত। আমাদের এ আয়োজনে প্রকৌ. মিনহাজ, সাত্তার, রানা হামিদ, ওয়াহিদ, কিরণ , তারেক, মাইশা আক্তার, পারভেজ, খাইরুল ও মোস্তাফিজ সার্বিকভাবে সহযোগিতা করেছেন। দুঃস্থ ও অসহায়দের মুখে হাসি ফোটাতে পেরে আমরাও আনন্দিত। সকলের সহযোগিতা পেলে আমাদের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

স্থানীয়রা মৈত্রী সমাজকল্যাণ সংঘের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে। উল্লেখ্য, মৈত্রী সমাজকল্যাণ সংঘ শীত বস্ত্র বিতরণসহ বিভিন্ন সময় সমাজসেবামূলক নানা কাজে অংশ নিয়ে সুনাম কুড়িয়ে নিচ্ছে।