রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

নাগরপুরে শ্রমিকদের মাঝে সাংসদ টিটুর ঈদ উপহার বিতরণ

জাগো বুলেটিন ID: EP-6925

টাংগাইলের নাগরপুরে  শ্রমিকদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন টাংগাইল -৬ (নাগরপুর – দেলদুয়ার)  আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

রবিবার (১ মে) উপজেলার নয়ানখান উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ৭০০ সিএনজি, রিক্সা ও অটোরিক্সা শ্রমিকের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

নাগরপুর উপজেলা শ্রমিক লীগ সভাপতি আব্দুস সালাম এর সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক শাহ আলমের  সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন, টাংগাইল পৌরসভার কাউন্সিলর আমিনুর রহমান খান (আমিন), নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ উজ্জল হোসেন মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বাবর আল মামুন, সাধারণ সম্পাদক ফারুক হোসেন প্রমুখ।