রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াভহ আগুন

জাগো বুলেটিন ID: EP-6948

সাভারের আশুলিয়ায় একটি ঝুটের গোডাউনে ভয়াভহ আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

সোমবার (০২ মে) দুপুর ১টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকার আজমেরী প্লাজা সংলগ্ন মুরাদের মালিকানাধীন ঝুটের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার পর প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর রাইসুজ্জামান জানান, তিনটি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে প্রাথমিক ভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।