রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ফরিদপুরের সালথায় বজ্রপাতে যুবকের মৃত্যু

জাগো বুলেটিন ID: EP-7010

রিদপুরের সালথায় বজ্রপাতে এক যুবক ও একটি গাভীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের গোপালিয়া গ্রামে বুধবার (৪ মে) ভোর ৬টার দিকে এ ঘটনাটি ঘটেছে।

জানা যায়, নিহত আব্দুল রাকিব (২৩) উপজেলার সোনাপুর ইউনিয়নের গোপালিয়া গ্রামের ছিরু মাতুব্বরের ছেলে।

সরেজমিনে গেলে স্থানীয়রা জানান, উপজেলার সোনাপুর ইউনিয়নের গোপালিয়া গ্রামের ছিরু মাতুব্বরের ছেলে আব্দুল রাকিব বাড়ির উঠানে গরু বাঁধা ছিল হঠাৎ বৃষ্টি শুরু হলে গরু গোয়াল ঘরে উঠাতে গেলে বজ্রপাতে রাকিব ও গরুটি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই উভয়েরই মর্মান্তিক মৃত্যু হয়। তাদের পরিবারে চলছে শোকের মাতম।