শনিবার, ১৪ মে ২০২২
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
জাগো বুলেটিন
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

আজ গ্যাস থাকবে না যেসব এলাকায়

জাগো বুলেটিন ডেস্ক

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের কয়েকটি এলাকায় শনিবার (১৪ মে) ১৩ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (১৩ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য শনিবার সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ১৩ ঘণ্টা নারায়ণগঞ্জের পঞ্চবটি হতে মুন্সীগঞ্জের মুক্তারপুর পর্যন্ত এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া মুন্সীগঞ্জ এলাকায় গ্যাস বন্ধ অথবা গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।