রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ভোলায় হাসপাতালের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

জাগো বুলেটিন ID: EP-7909

ভোলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের নির্মাণাধীন ভবনের ৮ম তলার ছাদ থেকে পড়ে রিপন (২৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (১৬ মে) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রিপন দৌলতখান উপজেলার চরপাতা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানা যায়, ভোলার ২৫০ শয্যার নতুন ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। এ সময় অসাবধানতাবশত রিপন ছাদ থেকে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।ভোলা সদর হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য মো. মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।