রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ঘোড়াঘাটে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

জাগো বুলেটিন ID: EP-8078

দিনাজপুরের ঘোড়াঘাটে থানা পুলিশের অভিযানে ৮০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৬ মে) রাতে ঘোড়াঘাট পৌরসভার দক্ষিণ নয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক কারবারি পৌরসভার ২ নং ওয়ার্ড এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে রাজন মিয়া (৩৫)।

পুলিশ জানায়, ঘোড়াঘাট থানার উপ-পরিদর্শক তপন দাস গুপ্ত সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ নয়াপাড়ায় সিনেমা হল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনাকালে রাজন মিয়ার দেহ তল্লাশি করলে তার পরিহিত ট্যাউজারের পকেট থেকে পলিথিনে মোড়ানো ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তার সাথে থাকা একজন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আবু হাসান কবির আটকের বিষয় নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক বিক্রির অপরাধে অপর সহযোগীসহ ২ জনকে আসামি করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।