রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ডিমলায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

জাগো বুলেটিন ID: EP-8087

নীলফামারীর ডিমলায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে।

মঙ্গলবার (১৭ মে)সকালে উপজেলা আওয়ামী লীগ’র আয়োজনে দলটির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এবং ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টুর সভাপতিত্বে এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নীরেন্দ্রনাথ রায়, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদুল বারী , যুগ্ম-সম্পাদক লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক মুহিত কুমার সিংহ রায়, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবু সায়েম সরকার প্রমূখ। এসময় প্রেসক্লাব ডিমলার সংবাদ কর্মীরা সহ দলীয় নেতৃবৃন্দ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।